নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সর্বমোট পঠিত : 34 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে সকল পদমর্যাদার অফিসার‌-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত সকল পুলিশ সদস্যদের ইউনিফর্ম বিষয়ে মতামত নেওয়া হয়। 

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ  নেত্রকোণা জেলা পুলিশ লাইন্সে নেত্রকোণা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার‌ ও ফোর্সদের বিবিধ কল্যাণ সাধনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য (০২ মার্চ ২০২৬) সকাল ০৯:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। 

কল্যাণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে শুরু করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাব্বির হাসান অতিরিক্ত পুলিশ সুপার( বারহাট্টা সার্কেল) সাহিদুর রহমান,  অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল), ফাইয়াজ সার্জিল সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ) নেত্রকোনা সদর মডেল থানার ওসি মো: আল মামুন সরকার সহ জেলার সকল ফাঁড়ি, দন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে সকল পদমর্যাদার অফিসার‌-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত সকল পুলিশ সদস্যদের ইউনিফর্ম বিষয়ে মতামত নেওয়া হয়। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি