নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, এ ব্যাপারে আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাস্থল থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধে কৃষক হত্যার অভিযোগ
শেরপুরের নকলায় বাড়ির সীমানার রাস্তা নিয়ে বিরোধের জেরে খোরশেদ (৫০) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ইতোমধ্যেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দু’জন নারীকে আটক করেছে।
স্থানীয় বাসিন্দারা ও নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ আমাদের চাচাতো বোন জামাই জুলহাস মিয়ার সাথে পারিবারিক বাড়ির সীমানার রাস্তা নিয়ে দ্বন্দ্ব ছিল। মঙ্গলবার সকালে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে আমার ভাই খোরশেদ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্কবিতর্ক হয়।
এক পর্যায়ে জুলহাস মিয়ার পরিবারের লোকজন খোরশেদকে একা পেয়ে তার গলায় চেপে ধরলে এবং শরীরের পিছন দিক দিয়ে দুই হাত দিয়ে চেপে ধরলে সে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জুলহাসের স্ত্রী জুলেখা বেগম ও হাফিজুলের স্ত্রী জোস্নাকে আটক করে।

মন্তব্য