মরা গরুর মাংস বিক্রি, জনতার ধাওয়া খেয়ে পালালেন কসাই

সর্বমোট পঠিত : 31 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, ‘সকালে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা মিয়া মাংস ও সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে জনতার ধাওয়ার মুখে এক কসাই পালিয়ে গেছেন। মঙ্গলবার সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কসাই তারা মিয়ার বাড়িতে একটি রোগাক্রান্ত গরু ছিল, যা সোমবার রাতেই মারা যায়। অভিযোগ রয়েছে, রাতেই গরুটিকে জবাই করা হয়। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে জবাই করা গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে মৌলভীরচর বাজারে নিয়ে আসেন তারা মিয়া। এ সময় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কসাই তারা মিয়া মাংস ও জবাইয়ের সরঞ্জাম ফেলে পালিয়ে যান।

পরে চেয়ারম্যানের উপস্থিতিতে জবাই করা মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী, আব্দুল মান্নান ও শিহাবসহ অনেকে জানান, মাংস বিক্রির উদ্দেশ্যে মৃত গরু জবাই করে কসাই তারা মিয়া ন্যাক্কারজনক কাজ করেছেন। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, ‘সকালে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা মিয়া মাংস ও সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি