মৃত্যুবার্ষিকীতে বক্তারা বলেন মদন উপজেলা বিএনপি'র অগ্রগতি ও দৃঢ় সাংগঠনিক ভিত্তি তৈরিতে এম এ হারেছ এর কথা স্মরণ এবং পূর্বসূরী নেতাদের ত্যাগের কথা স্মরণ রেখে জনবান্ধব সচেতন রাজনীতি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানটিতে দোয়া পরিচালনা করেন মদন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন।
মদনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ হারেছ এর ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা
শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,সাবেক ইউ.পি চেয়ারম্যান,নেত্রকোনা জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি,উপজেনা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জনাব এম.এ হারেছ এর ৯ম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ২২ফেব্রুয়ারি রবিবার দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে মদন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় মদন উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান সম্রাট, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হেলিম ভুলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল,সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম হাসান, মদন পৌর ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান মিঠু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম.এ সোহাগসহ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মন্তব্য