শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন ৯ এপ্রিল: ইসি

সর্বমোট পঠিত : 25 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, এ দুটি আসনে নির্বাচনের লক্ষে বিকেলে ভোটের তফসিল ঘোষণা করবে কমিশন। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর -৩ আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন হবে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেলের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ দুটি আসনে নির্বাচনের লক্ষে বিকেলে ভোটের তফসিল ঘোষণা করবে কমিশন। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনসংযোগ পরিচালক শরিফুল আলম জানান, শেরপুর-৩ আসনে পূণঃতফসিল এবং বগুড়া -৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে। এ দুটি আসনের প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে যেন ভোট দেওয়ার সুযোগ পান, সেটিও বিবেচনা করা হচ্ছে। শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি