মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

সর্বমোট পঠিত : 58 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস সচিব জানান, নির্বাচনের পর সারা দেশে চারটি হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে, যার মধ্যে একটি নির্বাচন-সংশ্লিষ্ট। এ ছাড়া নোয়াখালীর হাতিয়ায় এক নারীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ ব্যাখ্যা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব তাঁর ব্যক্তিগত কারণে পদ ছেড়েছেন। নির্বাচনের আগেই তিনি পদ ছাড়তে চেয়েছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি এতদিন থেকে গিয়েছিলেন।’

এর আগে গত শনিবার শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, ২০২৪ সালের ৮ অক্টোবর দেওয়া নিয়োগের অবশিষ্ট মেয়াদ ‘জনস্বার্থে’ বাতিল করা হলো। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাঁকে এই পদে নিয়োগ দিয়েছিল। বর্তমানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম নতুন সরকারের শপথের সময়সূচিও নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। আর একই দিন বিকেলে শপথ নেবে নতুন মন্ত্রিসভা।’

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস সচিব জানান, নির্বাচনের পর সারা দেশে চারটি হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে, যার মধ্যে একটি নির্বাচন-সংশ্লিষ্ট। এ ছাড়া নোয়াখালীর হাতিয়ায় এক নারীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি