স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

সর্বমোট পঠিত : 61 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সৌধ কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ বাক্য পাঠের পর রীতি অনুযায়ী একদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে সৌধের বেদিতে ফুল দিয়ে জাতীর বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান। 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ বাক্য পাঠের পর রীতি অনুযায়ী সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধে রোববার থেকে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌধ কর্তৃপক্ষ।

সৌধ কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ বাক্য পাঠের পর রীতি অনুযায়ী একদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে সৌধের বেদিতে ফুল দিয়ে জাতীর বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান। 

এবারও শপথ বাক্য পাঠের পর যে কোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা সৌধে আসবেন, এ জন্য সৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে সৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কবে নাগাদ সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তার চূরান্ত তারিখ ঠিক না হলেও সৌধ কর্তৃপক্ষ বলছে, যেদিন ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সেদিন পর্যন্ত সৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি