শপথের বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, ‘সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটগ্রহণের ফলাফলের ৩ দিনের ভেতর স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ না পড়ালে প্রধান নির্বাচন কমিশনারের চতুর্থ দিনে শপথ পড়ানোর বিধান রয়েছে। কবে কখন শপথ পড়ানো হবে সেটি ইসি এখনো অফিসিয়ালি অবগত নয়।’
নতুন সরকারের শপথের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবগত নয় ইসি
কবে শপথ পড়ানো হবে সে বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) অফিসিয়ালি এখনো অবগত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার বিকেলে নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শপথের বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, ‘সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটগ্রহণের ফলাফলের ৩ দিনের ভেতর স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ না পড়ালে প্রধান নির্বাচন কমিশনারের চতুর্থ দিনে শপথ পড়ানোর বিধান রয়েছে। কবে কখন শপথ পড়ানো হবে সেটি ইসি এখনো অফিসিয়ালি অবগত নয়।’
গেজেট তড়িঘড়ি করে প্রকাশ হয়নি জানিয়ে ইসি বলেন, ‘আইনের ভেতর থেকেই নিয়ম অনুযায়ী যথাসময়ে গেজেট প্রকাশ করা হয়েছে। আরও আগে প্রকাশ করা গেলে ভালো হতো। দক্ষ মানুষেরাই ভোট গণনা করেছেন।’
ইসি আনোয়ারুল আরও বলেন, ‘নির্বাচন সফলভাবেই শেষ করেছে কমিশন। তবে প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে। সবাই সমন্বিতভাবে চেষ্টা করলে সবসময় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা।’
শেরপুর–৩ আসনের নির্বাচন বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, ‘শেরপুর–৩ আসনের নির্বাচন নিয়ে এখনো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়নি। তবে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। নিলে জানতে পারবেন।’
মন্তব্য