জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে জয়-পরাজয় নির্ধারন করবে নারী ভোটাররা 

সর্বমোট পঠিত : 57 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা, উঠান বৈঠক, কর্মী সমাবেশ, গণসংযোগে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। অতীতের যে কোন সময়ের চেয়ে এ আসনে বিএনপি ও জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীদের পক্ষে নারী ভোটারদের নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীমএর নির্বাচনী সভা গুলোতে পুরুষদের পাশাপাশি বিপুল নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

স্বাধীনতা পরবর্তী সময় থেকে জামালপুর-৪ সরিষাবাড়ী আসন দেশের রাজনীতিতে ভিআইপি হিসেবে পরিচিতি পেয়েছে। ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ৮৮টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৩০৪৯৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫১৫২৭ জন ও নারী ভোটার ১৫৩৪৬৪ জন এবং হিজড়া ভোটার ১ জন। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা, উঠান বৈঠক, কর্মী সমাবেশ, গণসংযোগে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। অতীতের যে কোন সময়ের চেয়ে এ আসনে বিএনপি ও জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীদের পক্ষে নারী ভোটারদের নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীমএর নির্বাচনী সভা গুলোতে পুরুষদের পাশাপাশি বিপুল নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

এ ছাড়াও শামীম তালুকদারের স্ত্রী মেহেরজান আরা তালুকদার রুপা বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগে গিয়ে নারী-পুরুষ ভোটারদের কাছে ধানেরশীষ প্রতিকে ভোট চাইছেন। গত শুক্রবার গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক আলআমিন মিলু, যুগ্মআহ্বায়ক আরিফ তালুকদার, যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলমসহ নেতাকর্মীরা একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক আগামীর বাংলাদেশ গড়তে ধানেরশীষ প্রতিকের পক্ষে কাজ শুরু করেছেন। এ ছাড়াও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিএনপি এবং এর অংগ ও সহযোগী সংগঠনের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের নিরলস প্রাচরানায় এলাকার নতুন প্রজন্মের তরুন ভোটারদের বিএনপি প্রার্থী শামীম তালুকদার এবং ধানেরশীষ প্রতিকের প্রতি আগ্রহ তুঙ্গে বলে জানাগেছে। 

অপরদিকে, জামায়াত ইসলামীর প্রার্থী এড. মোঃ আব্দুল আওয়াল ১১ দলীয় জোটের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। জোটের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফ্তি মোখলেছুর রহমান জমিরী, জেলা নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব ও সরিষাবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়ক ডাঃ মোশাররফ হোসেন মিলনসহ স্থানীয় জামায়াত ইসলামী, ছাত্র শিবির, জামায়াত ইসলামীর মহিলা শাখার নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতিকের বিজয় নিশ্চিত করতে মরিয়া হয়ে গ্রামের তৃণমূল পর্যায়ে চষে বেড়াচ্ছেন। বিশেষ করে জামায়াত ইসলামীর মহিলা শাখার কর্মীরা গ্রামের নারী ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দিতে উদ্বুদ্ধ করছেন। দিচ্ছেন প্রতিশ্রুতি। 

এ ছাড়াও হাতপাখা প্রতিকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশএর মাওলানা আলী আকবর সিদ্দিক ও কাস্তে প্রতিক প্রার্থী বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মাহবুব জামান জুয়েল নির্বাচনী প্রচারে মাঠে থাকলেও কেটলি প্রতিকের প্রার্থী নাগরিক ঐক্যর যুগ্মসাধারণ সম্পাদক এসএমএ কবীর হাসান, ট্রাক প্রতিকের প্রার্থী গণঅধিকার পরিষদএর ইকবাল হোসেনএর নির্বাচনী প্রাচারনা প্রায় নেই বলে জানাগেছে। 

জনগণের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা নিয়ে সরিষাবাড়ীতে উন্নয়নের পাশাপাশি দূর্ণীতি, অনিয়ম প্রতিরোধ করে,  ন্যায় ও ইনসাফ ভিত্তিক মাদক মুক্ত সমাজ গড়ার মাধ্যমে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার করছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা। স্থানীয় ভোটার ও রাজনীতি সচেতন মহলের ধারনা, নারী ভোটাররাই সরিষাবাড়ী আসনে বিএনপি-জামায়াতএর মধ্যে ব্যবধান গড়ে বিজয় নিশ্চিতে মূখ্য ভূমিকা রাখবে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি