ইঁদুরে তার কাটায় যমুনাতে সার উৎপাদন বন্ধ

সর্বমোট পঠিত : 52 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বিষয়টি নিশ্চিত করে কারখানার জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. ফজলুল হক বলেন, ‘মধ্যরাতে পাওয়ার প্লান্টে ইঁদুর ঢুকে বৈদ্যুতিক তার কেটে দিলে শর্ট সার্কিট হয়ে পুরো কারখানায় ব্ল্যাকআউট হয়। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলে শনিবার নাগাদ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।’

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় ইঁদুরের কামড়ে বৈদ্যুতিক তার কেটে যাওয়ার ঘটনায় পুরো কারখানা অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে ইউরিয়া সার উৎপাদন। বৃহস্পতিবার গভীর রাতে কারখানার পাওয়ার প্লান্টে শর্ট সার্কিট হয়ে হঠাৎ ব্ল্যাকআউট দেখা দিলে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

কারখানা সূত্রে জানা যায়, রাত ১টার দিকে পাওয়ার প্লান্টের বৈদ্যুতিক লাইনে ইঁদুর ঢুকে তার কেটে দিলে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এর ফলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং উৎপাদন প্রক্রিয়া থেমে যায়।

বিষয়টি নিশ্চিত করে কারখানার জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. ফজলুল হক বলেন, ‘মধ্যরাতে পাওয়ার প্লান্টে ইঁদুর ঢুকে বৈদ্যুতিক তার কেটে দিলে শর্ট সার্কিট হয়ে পুরো কারখানায় ব্ল্যাকআউট হয়। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলে শনিবার নাগাদ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। কোথায় ঘাটতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

দীর্ঘ ২৩ মাস তীব্র গ্যাস সংকটের কারণে কারখানায় উৎপাদন বন্ধ থাকার পর গত বছরের ২৪ নভেম্বর গ্যাস সংযোগ পেয়ে পুনরায় উৎপাদন শুরু হয়। তবে এরপর কখনো গ্যাসচাপ কমে যাওয়া, কখনো প্রযুক্তিগত ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এবার নতুন করে যুক্ত হলো ইঁদুরের উপদ্রব।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত যমুনা সারকারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। বর্তমানে এর বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪২ হাজার মেট্রিক টন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি