দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিংমল

সর্বমোট পঠিত : 51 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। যার কারণে ওই দিন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুদিন, ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্যবিতান এবং শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সমিতিটি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। যার কারণে ওই দিন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুদিন, ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্যবিতান এবং শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সমিতিটি।

এ ছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিন ছুটি থাকবে শিল্পকারখানার শ্রমিকদের।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি