শুরু হলো ভোটের প্রচার

সর্বমোট পঠিত : 93 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন মোট ১৯৬৭ জন প্রার্থী। প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও তাদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ থেকে শুরু আনুষ্ঠানিক প্রচার।

বুধবার নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নেন প্রার্থীরা। এসময় প্রার্থীদের কেউ কেউ ইসির কর্মকাণ্ড নিয়ে অভিযোগ জানান। কমিশন বলছে, প্রার্থীদের নিরাপত্তাই সর্বোচ্চ গুরুত্ব। 

ভোট যত ঘনিয়ে আসছে রাজনৈতিক মাঠে উত্তাপ ততই বাড়ছে। নির্বাচন কমিশনও তাদের নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাচ্ছে। অতীতে জোটভুক্ত দলের প্রতীকে নির্বাচন করা গেলেও, এবার রাজনৈতিক দলগুলো নিজ প্রতীকে নির্বাচন করবে।

রাজধানীর সেগুনবাগিচায় বুধবার ঢাকা বিভাগীয় কার্যালয়ে চলে নির্বাচনি প্রতীক বরাদ্দ। প্রতীক নিতে এসে কমিশনের কর্মকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। বলেন, বৈষম্যমূলক আচরণ করছে নির্বাচন কমিশন।

প্রার্থীদের অভিযোগ থাকলেও প্রতীক পেয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন তারা। জানান, প্রথমদিন থেকেই প্রচারণায় নামবেন তারা।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, প্রার্থীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কমিশন। বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবে কমিশন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন মোট ১৯৬৭ জন প্রার্থী। প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও তাদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি