শেরপুরে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বাবুল গ্রেপ্তার

১২ আগষ্ট দুপুরে শেরপুর সদর উপজেলার মুন্সিরচর পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
সর্বমোট পঠিত : 6,570 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

গ্রেপ্তারকৃত বাবুল মিয়া শেরপুর সদর উপজেলার মুন্সিরচরের জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে। 

শেরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া (৪২) কে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সিপিসি-১ র‍্যাব ১৪। ১২ আগষ্ট দুপুরে শেরপুর সদর উপজেলার মুন্সিরচর পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত বাবুল মিয়া শেরপুর সদর উপজেলার মুন্সিরচরের জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে। 

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর।

র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাবুল মিয়া শেরপুর ও জামালপুর জেলাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সে পার্শ্ববর্তী জামালপুর জেলার সরিষাবাড়ী থানার ২০১৯ সালের একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি।   র‍্যাব আরো জানায়, বাবুল দুর্ধর্ষ সন্ত্রাসী যার নামে দুটি হত্যা মামলা বিচারাধীন আছে। এলাকার জনসাধারণ তার ভয়ে আতঙ্কগ্রস্ত থাকত এবং সে এলাকায় ত্রাস সৃষ্টি করে এলাকাবাসীকে অত্যাচারে অতিষ্ঠ রাখত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাবুল মিয়ার বাড়ি থেকে দেশীয় বিভিন্ন প্রানঘাতী অস্ত্র ও ৪০০ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর ও মামলার র্কাযক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি