শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় অধিকার ফিরে পেলেন তৃপ্তি

শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় অধিকার ফিরে পেলেন তৃপ্তি
সর্বমোট পঠিত : 2 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুর জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশের হস্তক্ষেপে শেরপুর পৌরসভার মধ্যশেরী শিংপাড়া মহল্লার মৃত আবুল কাসেমের মেয়ে কাউছার নাহার ওরফে তৃপ্তি তাঁর পৈতৃক ভিটায় অবশেষে অধিকার ফিরে পেয়েছে। এতে করে দীর্ঘ সময়ের হুমকি, ধামকি, বাধা-বিপত্তি পেরিয়ে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্টা পেলো।

অভিযোগপত্র, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শেরপুর পৌরসভার মধ্যশেরী শিংপাড়া মহল্লার মৃত আবুল কাসেমের মেয়ে কাউছার নাহার ওরফে তৃপ্তিসহ তিন ভাই, তিন বোন ওই মহল্লায় বন্টননামা দলিলমূলে বাবার সম্পত্তির অংশীদার হওয়ার পরও কাউছার নাহার ওরফে তৃপ্তি জমির তপসীল অনুযায়ী নির্ধারিত যায়গায় সীমানা প্রাচীর তুলতে গেলে তার ভাই মো. আহসান হানিফ ওরফে এডুয়ার্ড, মো. আহসান হাবিব ওরফে এ্যালবার্ট ও এ্যালবার্টের স্ত্রী নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, নরসিংদী জেলা শাখার সভাপতি ফারহানা জেসমিন মুন তার অনুগত ভাড়াটে ক্যাডার বাহিনী নিয়ে সীমানা খুঁটি তুলে ফেলে এবং সীমানা প্রাচীর তোলার কাজে একাধিকবার বাঁধা প্রদান করে ওই জায়গা বেদখলের হুমকি দেয়। এ সময় তাঁদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের দ্বারা প্রাণনাশের হুমকী, অকথ্য ভাষায় গালাগালি ও মারমুখী আচরণের কারণে কাউছার নাহার তৃপ্তি ভয়াবহভাবে আতংকগ্রস্ত হয়ে পড়েন। পরবর্তীতে মানসিকভাবে অসুস্থ হয়ে ঘুমের মধ্যেও আতকে উঠেন।

কাউছার নাহার তৃপ্তির অপর ভাই আহসান হাফিজ এমরান, বোন কুলছুম নাহার স্মৃতি, কামরুন নাহার ময়না এ ঘটনার মীমাংসায় উদ্যোগ গ্রহণ করলে গত ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার বিবাদকৃত ভূমিতে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক বৈঠক বসে। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামিউল ইসলাম আতাহার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, শেরপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবু লায়েস মো. বজলুল করিম বাপ্পী, নকলা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম আজাদ, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম মঞ্জু, মাজহারুল করিম রাখি, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, রিপনসহ এলাকার গণ্যমান্য আরো অনেকেই। ওই বৈঠকে বন্টননামা দলিলমূলে নির্ধারিত তফসিলভূক্ত সীমানা অনুযায়ী সভার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে কাউছার নাহার তৃপ্তির সীমানা প্রাচীর উঠানোর নির্দেশ দেন জেলা পরিষদ প্রশাসক। এ নিয়ে পুনরায় কোন ভাই-বোন ঝামেলা সৃষ্টি করতে পারবে না বলেও ওই সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় কাউছার নাহার তৃপ্তির সব ভাই বোন ওই সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওই পৈতৃক ভিটায় বন্টননামা দলিলমূলে সবাই যার যার জমিতে ভোগ দখলে থেকে অর্থনৈতিকভাবে সুবিধা ভোগ করলেও হীনস্বার্থ চরিতার্থ করতে এ্যালবার্টের স্ত্রী নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, নরসিংদী জেলা শাখার সভাপতি ফারহানা জেসমিন মুন তার অনুগত ভাড়াটে ক্যাডার বাহিনী নিয়ে নানাভাবে কাউছার নাহার তৃপ্তি ও তাঁর পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে আসছে। এ কারণে তৃপ্তি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি