বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ ওষুধ জব্দ করেছে।
গারো পাহাড় সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
গারো পাহাড় সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
সর্বমোট পঠিত :
1 বার
রোববার (২২ নভেম্বর) সকালে নালিতবাড়ী উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।
বিষয়টি বিজিবি রোববার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।
বিজিবি জানায়, চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে গারোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুরুল আজিম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
মন্তব্য