নিখোঁজের পরদিন শিক্ষক মরদেহ মিললো সুরমা নদীতে

নিখোঁজের পরদিন শিক্ষক মরদেহ মিললো সুরমা নদীতে
সর্বমোট পঠিত : 13 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় নিখোঁজের একদিন পর সুরমা নদী থেকে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

নিহত অদ্বৈত্য সরকার আদিত্য খালিয়াজুরি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১১ টায় পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে সকাল পৌনে ৭ টার দিকে স্থানীয়রা খালিয়াজুরি উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে সুরমা নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি অদ্বৈত্য সরকার আদিত্যের বলে শনাক্ত করেন।

স্থানীয়দের বরাতে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, গত ১৭ নভেম্বর রাতে পাশের সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। স্বজন ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না।
ওসি আরো জানান,মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি