শেরপুরে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে বিভাগীয় কমিশনার

শেরপুরে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে বিভাগীয় কমিশনার
সর্বমোট পঠিত : 12 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুর সকল ধর্মাবলম্বীর পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার আহ্বান জানান। 

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে চলমান কার্যক্রম তদারকির অংশ হিসেবে শেরপুর জেলা সফর করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। ১৮ অক্টোবর সন্ধায় তিনি শেরপুর জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সফরকালে বিভাগীয় কমিশনার শেরপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তাকে ফুল দিয়ে বরন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

এসময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, শেরপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞাসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য সুধীজন এ সময় উপস্থিত ছিলেন। 



মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি