নিখোঁজের দুইদিন পর নালিতাবাড়ীতে বিধবা নারীর মরদেহ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর নালিতাবাড়ীতে বিধবা নারীর মরদেহ উদ্ধার
সর্বমোট পঠিত : 35 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নিখোঁজের দুইদিন পর শেরপুরের নালিতাবাড়ীতে হায়াতুন্নেছা নামের এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নালিতাবাড়ী উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিধবা হায়াতুন্নেছা একই উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমদ্দিনের স্ত্রী।

নালিতাবাড়ি থানা পুলিশ রাতে বিষয়টি নিশ্চিত করেন।   

পরিবার ও পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে যান হায়াতুন্নেছা। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিলোনা। জানাযায়, গত প্রায় ৪ বছর থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলো ওই নারী। মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং পরে ফিরে আসতেন। ফলে স্বজনেরা খোঁজাখুঁজি করেননি। কিন্তু এবার আর বাড়ি ফিরে আসেনি। ১৭ অক্টোবর শনিবার দুপুরে হাতিবান্ধা গ্রামের সুতিয়ার খালের পানিতে হায়াতুন্নেছার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। বিষয়টি এলাকাবাসী নালিতাবাড়ি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বিকেলে ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে স্বজনেরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আশরাফুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি