যমুনা সারকারখানা চালুর ৪৩ঘন্টা পর যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন বন্ধ

যমুনা সারকারখানা চালুর ৪৩ঘন্টা পর যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন বন্ধ
সর্বমোট পঠিত : 12 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উল্লেখ্য, গ্যাস সঙ্কটে প্রায় ৮ মাস বন্ধ রাখার পর গত ২০ সেপ্টেম্বর গ্যাস সংযোগ পেয়ে কারখানার স্টার্ট-আপ (উৎপাদন শুরুর প্রাথমিক প্রস্তুতি) শুরু করে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন শুরু হয়।

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা (জেএফসিএল) চালুুর ৪৩ঘন্টা পর যান্ত্রিক ত্রুটির কারনে দানাদার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে দশটায় কারখানার বয়লারে লিকেজ দেখা দেয়ায় এ ঘটনা ঘটে।

যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লিকেজ মেরামত করার পর ২/৩ দিনের মধ্যেই সার উৎপাদনে ফিরব। বর্তমানে কারখানায় অ্যামোনিয়া  উৎপাদন চালু রয়েছে বলে তিনি জানান। 

উল্লেখ্য, গ্যাস সঙ্কটে প্রায় ৮ মাস বন্ধ রাখার পর গত ২০ সেপ্টেম্বর গ্যাস সংযোগ পেয়ে কারখানার স্টার্ট-আপ (উৎপাদন শুরুর প্রাথমিক প্রস্তুতি) শুরু করে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন শুরু হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি