৫ দিনব্যাপী এই ক্যাম্পুরীতে ৫১টি স্কুলের ৩০৬ জন শিক্ষার্থী, ৫১ জন শিক্ষক, স্বেচ্ছাসেবী/কর্মকর্তা ৫০ জন অংশগ্রহণ করেন।
জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২৬ উদ্বোধন
জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২৬ উদ্বোধন
সর্বমোট পঠিত :
11 বার
এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি এই প্রতিপক্ষকে সামনে রেখে জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২৬ উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার ১ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস সদর উপজেলার আয়োজনে বাঁশচড়া এস.বি.জি মডার্ন উচ্চ বিদ্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জেলা স্কাউটস এর সম্পাদক শফিউর রহমান শফী, সদর উপজেলা স্কাউটের কমিশনার নজরুল ইসলামসহ আরো অনেকে।
এ সময় বক্তারা শৈশব থেকেই নিয়ম- শৃঙ্খলা, নীতি নৈতিকতা ও বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য