শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি

শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি
সর্বমোট পঠিত : 7 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করায় শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ছয় কর্মরত সদস্যের মেধাবী সন্তানকে এ বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

মেধার স্বীকৃতি ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪ ও ২০২৫-এর আওতায় ছয় পুলিশ সদস্যের মেধাবী সন্তানদের মধ্যে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে এসব অর্থ ও সম্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং তাঁদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি