বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে শেরপুর বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে শেরপুর বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
সর্বমোট পঠিত : 19 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেরপুর জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

২৪ আগষ্ট রাতে ভারপ্রাপ্ত মহাসচিবের অফিসে শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন নেতারা।  
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম রফিকুল আলম শিপন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ মিয়া প্রমুখ। 

এসময় বিএনপি নেতারা দলীয় সাংগঠনিক কার্যক্রম, শেরপুরের রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি