শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ সেপ্টেম্বর

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ সেপ্টেম্বর
সর্বমোট পঠিত : 18 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, যুবসমাজকে ক্রীড়ামুখী করা, সুস্থ বিনোদনের সুযোগ এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু ৪ সেপ্টেম্বর হতে। এ আয়োজন উপলক্ষে ২৩ আগস্ট দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টুর্নামেন্টের সার্বিক আয়োজন, অংশগ্রহণকারী দল, খেলার মাঠ, নিরাপত্তা, শৃঙ্খলা ও অন্যান্য প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপপরিচালক (স্থানীয় সরকার) আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: শাকিল আহমেদ, বিজ্ঞ জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকিব, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও অংশীজনগণ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, জেলা প্রশাসন শেরপুরের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, যুবসমাজকে ক্রীড়ামুখী করা, সুস্থ বিনোদনের সুযোগ এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি