তবে আরেকবার বৈশ্বিক টুর্নামেন্ট খেলার আশা এখনো ছাড়ছেন না নেইমার। বিশ্বকাপ দলে নিজেকে দেখতে সাধ্যমতো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সেটারই অংশ হিসেবে আবারও অস্ত্রোপচার করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
বিশ্বকাপ খেলার জন্য ছুরির নিচেও গেলেন নেইমার
সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দুটি ম্যাচ খেলেছে। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে হওয়া ওই দুই ম্যাচের স্কোয়াডে নেইমারকে রাখেননি কার্লো আনচেলত্তি। শুধু কি এই দুম্যাচ, আনচেলত্তির আমলে তো বটেই, ২০২৩ সালের অক্টোবরের পর থেকেই জাতীয় দলের বাইরে নেইমার। এতে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনার পথ অনেকটাই ক্ষীণ হয়ে আসছে।
তবে আরেকবার বৈশ্বিক টুর্নামেন্ট খেলার আশা এখনো ছাড়ছেন না নেইমার। বিশ্বকাপ দলে নিজেকে দেখতে সাধ্যমতো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সেটারই অংশ হিসেবে আবারও অস্ত্রোপচার করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
ওই প্রতিবেদন অনুসারে, ৩৪ বছর বয়সী নেইমারের হাঁটুর পুরোনো চোট নতুন করে ভোগাচ্ছিল নেইমারকে। আর সেই অস্বস্তি থেকে মুক্তি পেতে ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দেন নেইমার!
মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবার অস্ত্রোপচারে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) থেরাপি ব্যবহার করা হয়েছে। এটি একটি পুনর্জন্মমূলক চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে ক্ষুদ্র টিস্যু ক্ষত দ্রুত সারানো যায়। পাশাপাশি সংযোগস্থলের ক্ষতিগ্রস্থ টিস্যু শক্তিশালী হয়ে ওঠে।
নেইমার যে বিশ্বকাপকে পাখির চোখ করেই এই অস্ত্রোপচার করিয়েছেন, সেটা উঠে এসেছে সান্তোসের কোচ আলেক্সি স্তিভাল কুকার কথা। তিনি জানিয়েছেন, ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লক্ষ্যেই পুরো মনোযোগ দিয়েছেন নেইমার। তিনি আরও বলেন, ‘ও পুনর্বাসন নিয়ে কঠোর পরিশ্রম করছে। শক্তি আর গতি বাড়াতে প্রতিদিনই দুটি করে সেশন করছে।’
মন্তব্য