নকলায় ক্ষতিকর রাসায়নিক দিয়ে আইসক্রিম তৈরি, ২০ হাজার টাকা জরিমানা

সর্বমোট পঠিত : 46 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুরের সহকারী পরিচালক এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান বিষ্যতেও ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার এলাকায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আইসক্রিম তৈরি ও সংরক্ষণের অভিযোগে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ‘সততা আইসক্রিম’ নামের একটি কারখানায় ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় কারখানায় প্রস্তুতকৃত আইসক্রিম জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুরের সহকারী পরিচালক এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান বিষ্যতেও ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি