জেলা বাস মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই মালিক সমিতির এক সাধারণ সভায় এই কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানো হলে কেন্দ্র থেকে ২০ জুলাই এই কমিটি অনুমোদন দেয়। পরবর্তীতে ২৪ জুলাই রাতে মালিক সমিতির এক সভায় ও কমিটি ঘোষণা করা হয়। এসময় নবনির্বাচিত কার্যকরী কমিটির সম্পাদক ও সদস্য এবং সাধারণ বাস মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন
শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আলহাজ্ব মো. সাইফুল ইসলাম স্বপন।
অন্যান্যরা নেতৃবৃন্দ হচ্ছেন কার্যকরী সভাপতি গৌতম কুমার সাহা, সহ-সভাপতি মধুসূধন গুপ্ত, সুজিত কুমার ঘোষ, ওয়ারেস জাহান লিটন ও আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক সেকান্দর আলী, আলহাজ্ব বজলুর রহমান বাচ্চু ও মো. আতাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, কোষাধ্যক্ষ রনজিৎ সিং রায়, দপ্তর সম্পাদক সুমন তালুকদার, প্রচার সম্পাদক মোঃ একরামুল হক ডালিম, কার্যকরী সদস্য আলহাজ্ব মোফাজ্জল হোসেন মিন্টু প্রমুখ।

মন্তব্য