হলুদ 10 কে হারিয়ে কমলা 7 চ্যাম্পিয়ন

সর্বমোট পঠিত : 18 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

খেলায় উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। আয়োজকরা জানান, বাংলালিংক এ ধরনের আয়োজন অব্যহত রাখবে।

শেরপুরে বাংলালিংক প্রীতি ফুটবল খেলায় হলুদ 10 কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে কমলা 7 চ্যাম্পিয়ন হয়েছে। 

১৯জুন বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে এ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় 10 নম্বরধারী হলুদ জার্সি গায়ে হলুদ 10 এবং 7 নম্বরধারী কমলা
জার্সি গায়ে কমলা 7 দল মাঠে নামে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় হলুদ 10 কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে কমলা 7 চ্যাম্পিয়ন হয়। 

আনন্দঘন এ আয়োজনে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন বাংলালিংকের ডিজাইন রিজিওনাল প্রধান কৌশিক আহমেদ তালুকদার, শেরপুর সদরের পরিবেশক এডভোকেট সাইদুর রহমান দুলা, শ্রীবরদীর উদয় কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, মোশাররফ হোসেন, বাংলালিংকের জানাল ম্যানেজার ফখরুল আলম, সাজেদুর রহমান, মতিউর রহমান খান, টেরিটরি অফিসার জাহিদুল ইসলাম, আবু সৈয়দ জয়নাল আবেদীন, সিয়াম বিন নূর ও মার্কেট ডেভেলপমেন্ট অফিসার আজগর হোসেন। 
খেলাটি পরিচালনা করেন সিনিয়র রেফারি মেরাজ উদ্দিন, খুররম ও রাসেল।

খেলায় উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। আয়োজকরা জানান, বাংলালিংক এ ধরনের আয়োজন অব্যহত রাখবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি