হাতি-মানুষ সংঘাত নিরসনের উপায় খোঁজছেন এমপি ফাহিম চৌধুরী

সর্বমোট পঠিত : 20 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

স্থানীয়রা বলছেন, হাতির আক্রমণে দীর্ঘদিন ধরে ক্ষয়ক্ষতির মুখে রয়েছেন তারা। তাই দ্রুত বাস্তবসম্মত ও টেকসই সমাধান বাস্তবায়নের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

শেরপুরের গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্কে বিরাজ করছে হাতি আতঙ্ক। এতে এখানে দর্শার্থীর সংখ্যাও কমে গেছে। ২৯মে দিনের বেলায় মধুটিলা ইকোপার্কের ভিতরে বন্যহাতি ঢুকে পর্যটকদের ধাওয়া করে। এসময় ইকোপার্কের বিভিন্ন স্থাপনায় হানা দিয়ে ভাংচুর করে। ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন ও হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের লক্ষে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

রোববার (৩১ মে) বিকেলে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় সীমান্ত এলাকায় বন্য হাতির আক্রমণ প্রতিরোধ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হাতি ও মানুষের সহাবস্থান বজায় রাখতে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এমপি ফাহিম চৌধুরী। স্থানীয়দের অভিযোগ ও মতামত শুনে সংশ্লিষ্ট প্রশাসন, বন বিভাগ এবং এলাকাবাসীর সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয়রা বলছেন, হাতির আক্রমণে দীর্ঘদিন ধরে ক্ষয়ক্ষতির মুখে রয়েছেন তারা। তাই দ্রুত বাস্তবসম্মত ও টেকসই সমাধান বাস্তবায়নের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি