প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনেকটা স্বস্তির ঈদ ছিল এবার: মাহ্দী আমিন

সর্বমোট পঠিত : 18 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মাহ্দী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সরাসরি ও সুস্পষ্ট নির্দেশনায় এই ঈদে রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন দেখা গেছে। তিনি মন্ত্রী-প্রতিমন্ত্রী, সব সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করতে বলেছেন, মানুষের পাশে থেকে ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রেরণা জুগিয়েছেন।’

ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতা নিশ্চিত ও জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।  

মাহ্দী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সরাসরি ও সুস্পষ্ট নির্দেশনায় এই ঈদে রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন দেখা গেছে। তিনি মন্ত্রী-প্রতিমন্ত্রী, সব সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করতে বলেছেন, মানুষের পাশে থেকে ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রেরণা জুগিয়েছেন।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, ‘সরকারের ১০টি পদক্ষেপের কারণে অনেকটা স্বস্তির ঈদ ছিল। সড়কে চাঁদাবাজি অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় এবার ঈদে কোরবানির পশুর দাম বাড়েনি। এবার ঈদযাত্রায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি। বর্জ্য ব্যবস্থাপনায় সরকার নজির স্থাপন করেছে। বর্জ্য অপসারণ কার্যক্রম প্রধানমন্ত্রীর সরেজমিনে পরিদর্শন সবার কাছে প্রশংসিত হয়েছে।’ 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও বলেন, ‘রাষ্ট্রীয় বলপ্রয়োগ নয়, জনগণের আস্থা অর্জনে কাজ করছে সরকার। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কোনো অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা বা শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়নি, এটাই ফ্যাসিবাদের সাথে পার্থক্য।’ 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি