বিএনপি পাগল শহীদ মিয়া আর নেই 

সর্বমোট পঠিত : 19 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শহীদ মিয়া বিনা পারিশ্রমিকে দীর্ঘদিন শেরপুর জেলা বিএনপির অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রকৃতপক্ষে শহীদ মিয়া ছিলেন বিএনপি পাগল একজন মানুষ। সে জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম এডভোকেট সাইফুল ইসলাম কালামের একজন অনুসারী ও ভক্ত ছিলেন। সাইফুল ইসলাম কালামও তাকে অনেক স্নেহ করতেন। 

শেরপুর জেলা বিএনপি'র অফিস সহকারি শহীদ মিয়া (৭০) মারা গেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। ৩১মে রাতে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন। 

শহীদ মিয়া বিনা পারিশ্রমিকে দীর্ঘদিন শেরপুর জেলা বিএনপির অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রকৃতপক্ষে শহীদ মিয়া ছিলেন বিএনপি পাগল একজন মানুষ। সে জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম এডভোকেট সাইফুল ইসলাম কালামের একজন অনুসারী ও ভক্ত ছিলেন। সাইফুল ইসলাম কালামও তাকে অনেক স্নেহ করতেন। 

শহীদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত। 
বিএনপি পাগল শহীদ মিয়া মৃত্যুর খবরে অনেক বিএনপির নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি