অরাজকতা সৃষ্টিকারীরা পতিত সরকারের সঙ্গে যোগাযোগ করছে: প্রধানমন্ত্রী

সর্বমোট পঠিত : 21 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘রামিসা ইস্যুতে একটি মহল আইনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করছে। রামিসা ইস্যুতে যারা সড়ক অবরোধ করছে, দেশে ঘোলাটে অবস্থা সৃষ্টি করছে, তারা কিন্ত মানুষের অধিকার, সুযোগ-সুবিধা নিয়ে কথা বলে না। যারা দেশে অরাজক পরিস্থিতি সৃস্টি করতে চাইছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

এখন যারা অরাজকতা সৃস্টি করতে চাইছে, তারা তলে তলে পতিত সরকারের সাথে যোগাযোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ৩টার দিকে ময়মনসিংহে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এক সমাবেশে এ কথা বলেন তিনি।

এর আগে উপজেলার দরিয়ারপুর ধরার খাল (বৈলর খাল) পুনঃখননের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

এ সময় প্রধানমন্ত্রী জানান, জুলাই থেকে স্কুল ড্রেস ও ব্যাগ দেবে সরকার।

তারেক রহমান বলেন, ‘দেশ একটি পরিবারের মতো, ২০ কোটি মানুষের জন্য সব সুযোগ-সুবিধা এক সাথে সম্ভব নয়। ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব হবে।’

রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যা ইস্যুতে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। অন্যায়কারীকে শাস্তি দিতে কিছু নিয়মের মধ্যে যেতে হয়।’

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘রামিসা ইস্যুতে একটি মহল আইনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করছে। রামিসা ইস্যুতে যারা সড়ক অবরোধ করছে, দেশে ঘোলাটে অবস্থা সৃষ্টি করছে, তারা কিন্ত মানুষের অধিকার, সুযোগ-সুবিধা নিয়ে কথা বলে না। যারা দেশে অরাজক পরিস্থিতি সৃস্টি করতে চাইছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘অরাজক পরিস্থিতি সৃস্টি করতে পারলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ মানুষুরে সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে। এখন যারা অরাজকতা সৃস্টি করতে চাইছে, তারা তলে তলে পতিত সরকারের সাথে যোগাযোগ করছে ১৯৯৬ সালের মতো। যারা ন্যায় বিচারকে বাধাগ্রস্তের চেষ্টা করছে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

তরেক রহমান আরও বলেন, ‘কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে সফল হবে, এমন সুযোগ আর দেওয়া হবে না। যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি।’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি