গণঅভ্যুত্থানের পর শান্তি রক্ষায় আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী 

সর্বমোট পঠিত : 31 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রধানমন্ত্রী বলেন, বাল্যবিয়ে প্রতিরোধসহ তৃণমূলে নিষ্ঠার সাথে কাজ করছে আনসার ভিডিপির সদস্যরা। দুর্যোগ ব্যবস্থাপনায় তারা সবার আস্থা অর্জন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

গণঅভ্যুত্থানের পরে থানাসহ সারা দেশে শান্তি বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে গাজীপুরের সফিপুরে বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাল্যবিয়ে প্রতিরোধসহ তৃণমূলে নিষ্ঠার সাথে কাজ করছে আনসার ভিডিপির সদস্যরা। দুর্যোগ ব্যবস্থাপনায় তারা সবার আস্থা অর্জন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ কোরে বলেন, আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে। বাহিনীর বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও জানান তিনি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি