প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু না আসে সেটি গুরুত্বসহকারে দেখছে সরকার। স্থানীয় খামারীরা যাতে ন্যায্যমূল্য পায় সে বিষয়ে কাজ করছে সরকার।’
পাশের দেশ থেকে গরু আসা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পাশের দেশ থেকে গরু আসা ঠেকাতে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ শনিবার সকালে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু না আসে সেটি গুরুত্বসহকারে দেখছে সরকার। স্থানীয় খামারীরা যাতে ন্যায্যমূল্য পায় সে বিষয়ে কাজ করছে সরকার।’
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কোরবানিতে ১ কোটি ১ লাখ পশুর চাহিদার বিপরীতে ১ কোটি ২৩ লাখ পশু মজুত আছে, যা চাহিদার থেকে ২২ লাখ বেশি। তাই বর্ডার হয়ে কোনো গরু আসার প্রয়োজন নেই। দেশে চোরাইপথে গরু না আসার জন্য সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী।’
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু কোরবানির পশুর হাটে আসা ক্রেতা–বিক্রেতাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার কথা জানান। তিনি বলেন, ‘হাটে অনিয়ম প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জাল টাকা রোধের জন্য মেশিন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।’
মন্তব্য