বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ল

সর্বমোট পঠিত : 18 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রজ্ঞাপনে উল্লেখ আছে, ১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চ ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৯৫ পয়সা। আর এর থেকে বেশি দূরত্বে লঞ্চ ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বৃদ্ধি পেয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারিত হয়েছে। 

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের পর এবার লঞ্চেরও ভাড়া বাড়ানো হয়েছে। ১০০ কিলোমিটারের কম দূরত্বে ১৮ পয়সা, আর বেশি দূরত্বে ১৪ পয়সা বাড়নো হয়েছে লঞ্চভাড়া। মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুসারে, কম দূরত্বে ভাড়া বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে বেড়েছে  ৫ দশমিক ৮৮ শতাংশ।

প্রজ্ঞাপনে উল্লেখ আছে, ১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চ ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৯৫ পয়সা। আর এর থেকে বেশি দূরত্বে লঞ্চ ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বৃদ্ধি পেয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারিত হয়েছে। 

এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে। নতুন ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ায় সরকার। এরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন মালিক ও শ্রমিকরা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি