পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সাবেক স্পিকারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রংপুরের একটি হত্যা মামলার পলাতক আসামি তিনি। সহিংসতার এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে তার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সাবেক স্পিকারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রংপুরের একটি হত্যা মামলার পলাতক আসামি তিনি। সহিংসতার এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শিরীন শারমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দুটি সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।
শিরীন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৩০ এপ্রিল। এরপর থেকে টানা চারবার তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি রংপুর-৬ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। জুলাই গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।
শিরীন শারমিনের বিরুদ্ধে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরের আদালতে একটি হত্যা মামলা হয়। মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, সাবেক স্পিকার ও এলাকার সংসদ সদস্য শিরীন শারমিনের নির্দেশে আওয়ামী লীগ নেতা–কর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে। মুসলিম উদ্দিন ছিলেন স্বর্ণ ব্যবসায়ী।
মামলার আরজিতে আরও বলা হয়, ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। সেখানে মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়।
মন্তব্য