আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে বিশেষ অবদানের জন্য আটজন মহিলাকে সম্মাননা হিসেবে ক্রেস প্রদান করা হয়। তারা হলেন,রহিমা খানম,শান্তি রানী সরকার,জাহানারা রহমান,হালিমা খাতুন,জাহানারা বেগম (ঝর্না) সুরাইয়া সুলতানা,খন্দকার রাইছা আমজাদ লিলি,ও কামরুন্নাহার।
নেত্রকোণায় বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শহীদুল ইসলাম নেত্রকোণা প্রতিনিধিঃ বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী নেত্রকোনা জেলা মহিলা পরিষদ কার্যালয়ে পালন করা হয়। লিঙ্গীয় বৈষম্য দূর করি,সমতাপূর্ণ সমাজ গড়ি- এ স্লোগানের আলোকে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গত (৪ এপ্রিল) শনিবার বিকাল ২.৩০ মিনিটে জেলা মহিলা পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটির্্যালি বের করা হয়।
পরে বিকাল ৪ টায় জেলা মহিলা পরিষদ কার্যালয়ে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকী ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগম। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,প্রফেসর ননী গোপাল সরকার ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। সংগঠনের জেলার সহ-সভাপতি মিসেস জাহানারা রহমান,সাংগঠনিক সম্পাদক শামসুন্নাহার জাহান,অর্থ সম্পাদক আফরোজা চৌধুরী,আন্দোলন সম্পাদক সাম্মী খান,প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলতানা,সদস্য কোহিনুর বেগম। এ সময় বক্তারা বলেন,সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

মন্তব্য