সেচের মোটর চালুর সময় বিদ্যুৎ স্পর্শে স্ত্রী নিহত: বাঁচাতে গিয়ে স্বামী আহত

সর্বমোট পঠিত : 26 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাঁখের আহমেদ বলেন- বিদ্যুৎ স্পর্শে এক গৃহবধূর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জের পৌর এলাকায় সেচ পাম্পের মোটর চালু করার সময় বিদ্যুৎ স্পর্শে হয়ে রীতা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুত্বর আহত হয়েছেন স্বামী আবু কাশেম (৪৫)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল তিনটার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত আবু কাশেম ওই এলাকার আব্দুল গণির ছেলে।

স্থানীয়রা জানান- বিকেলে নিজ বাড়ির পাশে ফসলের ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ মোটর চালু করতে যান রীতা বেগম। এসময় মোটরের তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। স্ত্রীকে ছটফট করতে দেখে স্বামী আবু কাশেম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাদিয়া গৃহবধূ রীতা বেগমকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাদিয়া বলেন- বিদ্যুৎ স্পর্শে দুজন আমাদের এখানে চিকিৎসা নিতে আসে। আসার আগে রিনা নামে একজনের মৃত্যু হয়েছে। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাঁখের আহমেদ বলেন- বিদ্যুৎ স্পর্শে এক গৃহবধূর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি