রাউন্ড অব সিক্সটিন থেকে চেলসি, টটেনহ্যাম, ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল বিদায় নিয়েছে। কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ ক্লাবদের আধিপত্য বেশি। যেখানে বার্সেলোনা, রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ শেষ চারে যাওয়ার দৌড়ে আছে।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল: কার রাস্তা সহজ, কার কঠিন?
গতকাল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কোয়ার্টার ফাইনালের লাইন আপ চূড়ান্ত। যেখানে প্রিমিয়ার লিগ থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে আছে শুধু আর্সেনাল ও লিভারপুল।
রাউন্ড অব সিক্সটিন থেকে চেলসি, টটেনহ্যাম, ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল বিদায় নিয়েছে। কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ ক্লাবদের আধিপত্য বেশি। যেখানে বার্সেলোনা, রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ শেষ চারে যাওয়ার দৌড়ে আছে।
কোয়ার্টার ফাইনাল শুরু হবে আগামী ৭ এপ্রিল। দ্বিতীয় লেগের ম্যাচ আগামী ১৪ এপ্রিল।
এক নজরে কোয়ার্টার ফাইনালের সময়সূচি:
প্রথম লেগ
৭ এপ্রিল
স্পোর্টিং সিপি বনাম আর্সেনাল
রেয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ
৮ এপ্রিল
বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদ
পিএসজি বনাম লিভারপুল
দ্বিতীয় লেগ
১৪ এপ্রিল
আতলেতিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা
লিভারপুল বনাম পিএসজি
১৫ এপ্রিল
আর্সেনাল বনাম স্পোর্টিং সিপি
বায়ার্ন মিউনিখ বনাম রেয়াল মাদ্রিদ
সেমিফাইনালের লাইনআপ:
সেমিফাইনাল ১: কোয়ার্টার ফাইনাল ১ বিজয়ী–কোয়ার্টার ফাইনাল ২ বিজয়ী
সেমিফাইনাল ২: কোয়ার্টার ফাইনাল ৩ বিজয়ী–কোয়ার্টার ফাইনাল ৪ বিজয়ী
এদিকে প্রথম সেমিফাইনালের মুখোমুখি হবে পিএসজি/লিভারপুল বনাম রেয়াল মাদ্রিদ/বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বার্সেলোনা/আতলেতিকো মাদ্রিদ বনাম স্পোর্টিং সিপি/আর্সেনাল।
সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল। ফিরতি লেগ ৫ ও ৬ মে। ফাইনাল আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।
মন্তব্য