বিশ্বকাপের আগে একটাই ম্যাচ, তাতে আর্জেন্টিনা দলে কারা ডাক পেলেন? 

সর্বমোট পঠিত : 52 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মূলত ২৭ মার্চ কাতারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ‘ফিনালিসিমা’ হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সেটি বাতিল হয়েছে, সেই ফাঁকা জায়গায় তড়িঘড়ি করে এই প্রীতি ম্যাচ আয়োজন করেছে আর্জেন্টিনা। 

ফিনালিসিমা না হলেও প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দল মাঠের লড়াইয়ে ফিরছে চলতি মাসেই। আগামী ৩১ মার্চ বুয়েনস আইরেসে বোকা জুনিয়র্সের লা বম্বোনেরা স্টেডিয়ামে প্রীতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে মাঠে নামার আগে এটিই আর্জেন্টিনার একমাত্র প্রীতি ম্যাচ। 

সেই ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসি আছেন, তবে চোটের কারণে দলে নেই একাধিক তারকা। চোট ও ফিটনেস সমস্যার কারণে দলে রাখা হয়নি স্ট্রাইকার লাওতারো মার্তিনেস, ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস ও মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে। দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেস। সেই সঙ্গে নতুন দুই মুখও আছে স্কালোনির স্কোয়াডে।

দলে দুজন নতুন মুখ হলেন — এস্তুদিয়ান্তেস ডিফেন্ডার তমাস পালাসিওস এবং রেসিং ডিফেন্ডার গাব্রিয়েল রোহাস। এছাড়াও ফিরেছেন আঙ্গোলার বিপক্ষে সর্বশেষ ম্যাচ না খেলা লেফটব্যাক মার্কোস আকুনিয়া।

মূলত ২৭ মার্চ কাতারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ‘ফিনালিসিমা’ হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সেটি বাতিল হয়েছে, সেই ফাঁকা জায়গায় তড়িঘড়ি করে এই প্রীতি ম্যাচ আয়োজন করেছে আর্জেন্টিনা। 

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।  

আর্জেন্টিনা স্কোয়াড: 

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো, হেরোনিমো রুয়ি।

ডিফেন্ডার: মার্কোস আকুনিয়া, লিওনার্দো বালের্দি, নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, তমাস পালাসিওস, গাব্রিয়েল রোহাস, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো।
 
মিডফিল্ডার: রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাকআলিস্তার, মাক্সিমো পেরোন, ভালেন্তিন বারকো, এজেকিয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাস, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। 

ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেস, নিকো গনসালেস, হোসে লোপেস, লিওনেল মেসি ও জিউলিয়ানো সিমেওনে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি