ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী নামাজ পড়বেন। ৩৫ হাজার মানুষের জন্য ব্যবস্থা আছে। মন্ত্রী পরিষদের সদস্যসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রবেশের সময় অল্প কিছু গেইট খোলা থাকবে, নামাজ শেষে বাকি সব গেইট খোলা থাকবে।
একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মানুষের জন্য ব্যবস্থা
পবিত্র ঈদুল ফিতরের জন্য প্রায় প্রস্তত জাতীয় ঈদগাহ ময়দান। সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ একসঙ্গে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশ নেবেন জামাতে।
আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে এসব কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় আরও কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এবারের ঈদের নামাজ ঐতিহাসিক হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন। ওযুর ব্যবস্থা থাকবে। বৃষ্টি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।
ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী নামাজ পড়বেন। ৩৫ হাজার মানুষের জন্য ব্যবস্থা আছে। মন্ত্রী পরিষদের সদস্যসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রবেশের সময় অল্প কিছু গেইট খোলা থাকবে, নামাজ শেষে বাকি সব গেইট খোলা থাকবে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, এক হাজার ৭৭১টি জামাত মহানগরে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহসহ পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার জাতীয় ঈদগাহে নারী-পুরুষসহ ৩৫ হাজার মানুষ অংশ নিতে পারবে ঈদের জামাতে। জাতীয় ঈদগাহর চারপাশে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।
চাঁদ দেখা সাপেক্ষে শনিবার ২১ মার্চ এবার ঈদুল ফিতর হতে পারে। এ উপলক্ষে এরই মধ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।
মন্তব্য