ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বর্ণিল ফুলের সৌন্দর্য

সর্বমোট পঠিত : 51 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সড়ক বিভাজকের ওপর ফুলের সৌন্দর্য দেখতে আসা দর্শনার্থীরা বলছেন, বাংলাদেশের সব সড়ক বিভাজকের ওপরই এমন ফুলগাছ রোপণ করা যেতে পারে।

নানা ফুলের রঙে সেজেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। যানবাহনের কোলাহলে মুখর এই সড়কের সৌন্দর্যে মুগ্ধ পরিবহন চালক ও যাত্রীরা। সড়ক বিভাজকে ফুলের এমন অপরূপ দৃশ্য দেখতে আশপাশের এলাকা থেকেও আসছেন দর্শনার্থীরা।

সড়ক বিভাজকের ওপরে থাকা লালচে গোলাপি ও সাদা ফুলের বর্ণিল ছটা যেন অভ্যর্থনা জানাচ্ছে এ পথের চলাচলকারীদের।

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে শুরু ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সামনে কয়েক কিলোমিটার গেলেই চোখে পড়ে মহাসড়কের দুই পাশে ভাওয়ালের শাল গজারি বন। এর মধ্যেই সৌন্দর্য ছড়াচ্ছে সড়ক বিভাজকে থাকা  লালচে-গোলাপি ও সাদা ফুল। যা চোখ জুড়াচ্ছে চালক-যাত্রীদের। 

সড়ক বিভাজকের ওপর ফুলের সৌন্দর্য দেখতে আসা দর্শনার্থীরা বলছেন, বাংলাদেশের সব সড়ক বিভাজকের ওপরই এমন ফুলগাছ রোপণ করা যেতে পারে।

মহাসড়কটির বিভাজকের ওপর গাছের মধ্যে রয়েছে নীল কাঞ্চন, কামিনী, কৃষ্ণচূড়া, জোড়া টগর, রাধাচূড়া, পলাশ, গৌরীচূড়া, কদম, কাঠ বাদাম, জারুল ও রক্ত করবীসহ নানা প্রজাতির ফুলের গাছ। বছরজুড়েই ফুল ফোটে এসব গাছে।  

দর্শনার্থীরা আরও বলছেন, অনেকে ঘুরতে এসেছে এ জায়গার সৌন্দর্য দেখতে। মোবাইলে ভিডিও দেখেও আগ্রহী হচ্ছে দর্শনার্থীরা। 

৯০ কিলোমিটারের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২৭ কিলোমিটারে সড়ক বিভাজকে লাগানো এসব নানা জাতের ফুল গাছের নিয়মিত পরিচর্যাও করা হয়। দৃষ্টিনন্দন এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায়ও রাখছে অবদান।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি