সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, সরকারি ভূমি সংরক্ষণ এবং ভূমিসেবার মানোন্নয়নসহ ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত
শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত
সর্বমোট পঠিত :
3 বার
শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে সেপ্টেম্বর মাসের মাসিক রাজস্ব সভায় অনুষ্ঠিত হয়।
এসভায় ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। একই সঙ্গে সরকারি ভূমি সংরক্ষণ, খাসজমি পুনরুদ্ধার ও রাজস্ব আদায় বাড়াতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য