টাঙ্গাইলে পরিত্যক্ত কুপ থেকে ছাগল তুলতে গিয়ে পিতা পুত্রসহ নিহত ৪

সর্বমোট পঠিত : 40 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মধুপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে টেলকির জলই নামক স্থানে পরিত্যক্ত কুপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে পিতা পুত্রসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে আট টার দিকে এ ঘটনা ঘটে। নিহতারা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।
 
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার টেলকি জলই এলাকায় পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে নেমে একে একে ৪জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। সকালে পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। এসময় প্রথমে গ্রাবিয়েল নকরেক (৩৫) ছাগল উদ্ধার করতে কূপে নামেন। পরবর্তীতে বাহির থেকে তার কোন সাড়াশব্দ না পেয়ে একে একে আরো ৩ জন প্রবেশ করেন। তাদের সকলেরই কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিস কে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

মধুপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি