জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানিয়েছেন, ১৫ বছর আগে বিয়ে হয় তাহমিনা আক্তার তানিয়া ও তাইফুরের। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল তাঁদের মধ্যে। এর জেরে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে তাহমিনার ওপর হামলা করে হত্যা করেন তাইফুর। এর পর তাহমিনার মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।
জামালপুরে স্ত্রীকে হত্যা করে পোড়ানোর চেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী আটক
সর্বমোট পঠিত :
36 বার
জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করতে পোড়ানোর চেষ্টার অভিযোগে স্বামীকে আটক করছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানিয়েছেন, ১৫ বছর আগে বিয়ে হয় তাহমিনা আক্তার তানিয়া ও তাইফুরের। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল তাঁদের মধ্যে। এর জেরে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে তাহমিনার ওপর হামলা করে হত্যা করেন তাইফুর। এর পর তাহমিনার মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বিষয়টি প্রতিবেশীরা বুঝতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নেভায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাইফুরকে আটক করে পুলিশ।
মন্তব্য