নেত্রকোণায় মেয়ে শিশুর ‘রহস্যজনক’ মৃত্যু

সর্বমোট পঠিত : 42 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ধর্ষণের পর হত্যার অভিযোগের বিষয়ে ওসি বলেন, ‘এ ঘটনায় এখনো থানায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন।’

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ৯ বছর বয়সী এক মেয়ে শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির বাবা পেশায় একজন অটোরিকশাচালক।

স্থানীয়দের বরাত দিয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, বেলা ২টার দিকে তুবাকে ঘরে রেখে তার মা ছাগল চরাতে মাঠে যান। এ সময় তুবা ঘরে বসে আলপনা আঁকছিল। বিকেল ৩টার দিকে মাঠ থেকে বাড়ি ফিরে তার মা ঘরের দরজার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা দ্রুত তুবাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শিশুটির বাবা আহাজারি করতে করতে বলেন, ‘আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমার মেয়ে তো কারও কোনো ক্ষতি করেনি।’

শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি শিবিরুল ইসলাম বলেন, ‘এখনই নিশ্চিতভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

ধর্ষণের পর হত্যার অভিযোগের বিষয়ে ওসি বলেন, ‘এ ঘটনায় এখনো থানায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন।’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি