জামালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

সর্বমোট পঠিত : 34 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে ফেরার সময় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। বুধবার দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল মিয়া (৪২) ও তাঁর ভাতিজা মৃত উজ্জল মিয়ার ছেলে আকাশ মিয়া (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন কাজল মিয়া ও আকাশ মিয়া। ফেরার পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যান। খবর পেয়ে স্থানীয়রা কাজল মিয়াকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেল দুটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত অপর বাইক চালক সাইম (২২) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি।

মিয়ারপাড়া এলাকার নৈশ প্রহরী নুর ইসলাম জানান, হঠাৎ শব্দ শুনে কাছে গিয়ে দেখি একজন মারা গেছে, অন্যজনের অবস্থা ভালো না। পরে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি