সব ধরনের ভিসার মেয়াদ বাড়াল কাতার

সর্বমোট পঠিত : 30 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বিবৃতিতে আরও জানানো হয়, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হওয়ার পথে থাকা সব ধরনের এন্ট্রি ভিসা স্বয়ংক্রিয়ভাবে এক মাসের জন্য বাড়ানো হবে। পরিস্থিতি অনুযায়ী এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ভিসা নবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়া বা আলাদা আবেদন করারও প্রয়োজন নেই।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে প্রবাসীদের প্রবেশ ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হওয়ার পথে থাকা সব ধরনের এন্ট্রি ভিসা স্বয়ংক্রিয়ভাবে এক মাসের জন্য বাড়ানো হবে। পরিস্থিতি অনুযায়ী এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ভিসা নবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়া বা আলাদা আবেদন করারও প্রয়োজন নেই।

তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব ভিসায় জরিমানা বা লঙ্ঘন ছিল, সেসব ক্ষেত্রে নির্ধারিত জরিমানা পরিশোধের পর এই বাড়তি সুবিধা কার্যকর হবে।

কাতারে বসবাসরত নাগরিক ও দর্শনার্থীদের বৈধ অবস্থান নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি