ঈদে ক্রেতা, বিক্রেতাদের নিরাপদ এবং স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। যেকোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে চেম্বার অব কমার্সের সাথে পুলিশের মতবিনিময়
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যােগে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণের সাথে সংক্ষিপ্ত পরিচিত পর্ব হয়। পরে ঈদকে সামনে রেখে বাজার ও শপিংমলসমূহে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান। ঈদে ক্রেতা, বিক্রেতাদের নিরাপদ এবং স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। যেকোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা-সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতি, জুয়েলারি মালিক সমিতি এবং বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য