আজ সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক
সর্বমোট পঠিত :
46 বার
নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক।
আজ সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠকে কৃষিঋণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। বিকেলে এ নিয়ে বিস্তারিত জানাতে ব্রিফ করবেন মন্ত্রী পরিষদ সচিব।
বৈঠক শেষে সচিবালয় থেকে পায়ে হেঁটে একুশে পদক প্রদান অনুষ্ঠানস্থল ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্তব্য