২১ ফেব্রুয়ারী দিনব্যাপী দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা ও উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে।
শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনভর নানা কর্মসূচীর সূচনা হয়।
রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার কামরুল ইসলাম। পরে পর্যায়ক্রমে বিএনপি, পৌরসভা, চেম্বার অব কমার্স, জেলা আইনজীবী সমিতি, শেরপুর প্রেসক্লাব, শেরপুর জেলা মানবাধিকার কমিশন, শেরপুর ফুটবল একাডেমিসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকালে প্রভাতফেরিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য